প্রকাশিত: Mon, Nov 6, 2023 4:54 PM
আপডেট: Tue, Sep 22, 2026 12:41 AM

[১]কুমিল্লায় খালেদা জিয়ার ৩ মামলার চার্জ গঠনের তারিখ পিছিয়েছে

শাহাজাদা এমরান, কুমিল্লা : [২] কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে সোমবার পেট্রোল বোমা হামলার দু’টিসহ মোট তিন মামলার শুনানি অনুষ্ঠিত হয়। 

[৩] খালেদা জিয়ার পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু জানান, হত্যা মামলাটি চার্জের জন্য ছিল, কিন্তু খালেদা জিয়াকে উপস্থিত করতে না পারায় তা পরবর্তী চার্জ শুনানির জন্য তারিখ ধার্য্য করেছেন আদালত। বাকি দুটি মামলা ট্রায়ালের জন্য এখনও প্রস্তুত হয়নি।

[৪] আদালত সূত্রে জানা যায়- ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইকন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ৮ জন নিহত হন।

[৫] এ ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিএনপি-জামায়াতের ৫৬ জন নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ওই মামলায় ৭৮ জনকে অন্তর্ভুক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের অপর একটি মামলাও একই শুনানিতে অন্তর্ভুক্ত ছিল।

[৬] এছাড়া ২০১৫ সালে চৌদ্দগ্রামের হায়দারপুলে কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের আরো একটি মামলার শুনানি একই আদালতে একই সময় অনুষ্ঠিত হয়। সম্পাদনা : মুরাদ হাসান